রাজনীতিকদের সঙ্গে আমার অহি-নকুল সম্পর্ক।
সত্যি কথা বলতে কি, রাজনীতি ব্যাপারটার উপর আমার কোন শ্রদ্ধা নেই। আমি চাই- রাজনীতি ব্যাপারটা, মানুষের জীবন থেকে চিরতরে মুছে যাক। আমি চাই- ধর্মের প্রথাও মানুষের জীবন থেকে চিরতরে মুছে যাক।
আমি কিন্তু চাইবো না, "ধর্ম" বা 'রাজনীতি"র মধ্যে যে অন্তর্নিহিত দর্শন আছে, তা কখনো মুছে যাক। আমি চাই ধর্ম আর রাজনীতির মধ্যে যে অন্তর্নিহিত দর্শন আছে, তা শ্বাশত কাল বেঁচে থাকুক।
রাজনীতি মানেই ধ্বংস আর ধ্বংস। রাজনীতি মানেই হিংসা দাঙ্গা হানাহানি আর রক্তপাত। রাজনীতি মানেই নারী শিশুর আর্তনাদ। রাজনীতি মানেই অনাহার আর দুর্ভিক্ষ। কাজেই রাজনীতির লোকের উপর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কিছু কথা লিখছি, তা আমি ভাবতে পারি না।
শ্রদ্ধেয় সোমনাথ চট্টোপাধ্যায় কমিউনিস্ট। আর আমি চিন্তার প্রলয়বাদী (THOUGHT ANARCHIST) । তোমরা জানো, অরুণ মাজী কোন স্থির বিশ্বাস, বা মতবাদ, বা THEORY-তে বিশ্বাসী নয়। অরুণ মাজী সকালে যা লিখেছে, বিকেলে সে নিজেই তা সমালোচনা করে।
আমার কাছে "চিন্তার পদ্ধতি" আর "চিন্তা করার ইচ্ছেটা" বড়। কিন্তু কোন নির্দিষ্ট চিন্তা বা বিশ্বাস আমার কাছে বড় ব্যাপার নয়। মানুষ যা কিছু বিশ্বাস করে, তা বিভিন্ন ভাবে চ্যালেঞ্জ করাই আমার কাজ। সব বিশ্বাসকে ভেঙে তছনছ করার জন্যই, আমি নিজেকে চিন্তার প্রলয়বাদী (THOUGHT ANARCHIST)বলি।
তবুও আমি শ্রদ্ধেয় সোমনাথ চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য, এই লেখা লিখছি। কেন জানো? এজন্য নয় যে, ওনার কমিউনিস্ট আদর্শকে আমি ভালোবাসি। আমি কেবল ওনার "সততা/চারিত্রিক দৃঢ়তা/নিষ্ঠা" (INTEGRITY) -কে শ্রদ্ধা করি।
এই INTEGRITY ব্যাপারটা এখন ভারতীয় রাজনীতিতে ভীষণ দুর্মূল্য। সত্যি কথা বলতে কি, আজ বেঁচে আছে- এমন কোন রাজনীতিক ভারতীয় রাজনীতিতে নেই, যার এই INTEGRITY আছে। সোমনাথ চট্টোপাধ্যায় সেই অর্থে, মূল্যবোধের রাজনীতির শেষ সূর্য। আগামী দিনে কি, এই রকম "INTEGRITY" যুক্ত কোন রাজনীতিক আমরা দেখতে পাবো? জানি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা যেন তা দেখতে পাই। আজকের দিনের রাজনীতির দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে, সেই সম্ভাবনা কিন্তু বেশ ক্ষীণ। আমি চাই- এমন কোন রাজনীতিক ভারতীয় রাজনীতিতে আবার আসুক। অরুণ মাজী আবার যেন, তার চরিত্রের প্রশংসা করে, ভবিষ্যতে এমন কোন লেখা লিখতে পারে।
আপনার আত্মার শান্তি কামনা করি, সোমনাথ বাবু। আপনি চির শান্তিতে থাকুন।
Where do you wander o man
where do you wander?
Don't you know
within me is your eternal peace?
It's your time to return to my embrace,
and rest in eternal peace!
-অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem