চল আমরা Poem by RAJAT GHOSH

চল আমরা

চল আমরা আবার ভর্তি হই
ফেলে আসা সেই হাই ইস্কুলটাতে,
মাঠের মাঝে মনমরা সে
কেউ আসে না তো তার মান ভাঙাতে।

চল আমরা আগের মতো
যাই সরু আল পথটা পেরিয়ে,
বিকেল নামুক ফেরা পথে
কাদামাখা জামা ছাড়িয়ে।

চল আমরা দুস্টু হই
মৌচাকে ঢিল ছুঁড়ে,
বটগাছটা একলা ভীষণ
চলে গেছে কি সে দূরে?

চল আমরা বেরিয়ে পরি
ছাতা মাথায় দলে দলে,
সাইকেল আজ বিশ্রাম নেবে
ক্লান্ত সে রোজ পথ চলে!

চল আমরা বেরিয়ে পড়ি
ছোট ইউনিফর্ম টা পরে,
ডাকছে আবার শৈশব বুঝি
নিষ্পাপী সে এক সুরে!

চল আমরা, চল আমরা চলে যাই
উল্টো দিকে অতীতটাতে যে কি পাই?
বুঝবে তো তুমি নিশ্চয়ই
যদি আমরা আবার বন্ধু হই!

POET'S NOTES ABOUT THE POEM
Nostalgic expression...
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success