বহ্নিশিখায় আত্মা Poem by RAJAT GHOSH

বহ্নিশিখায় আত্মা

গাড়ি বুকে চিরে চলে রঙিন রাস্তা
দু-চাকায় জমে থাকে চরম ব্যস্ততা,
নানা ভাবনারা, হেলমেট চাপা মনে
উঁকি দেয় বাবুই বাসার কুটো কোনে।

ধুলো বালি ক্যানভাস, আবছা অদূরে
কত শিল্পী মাইল বেগে আঁকলে যন্ত্রসুরে,
কত সবুজ, ছককাটা, আলপথ যায় ভেসে
শরত সকাল সূর্যালোকে কাশফুল বুঝি মেশে!

গান হয়ে কানে বাজে তীব্র সুরেলা বাতাস
ওই দূরে ডাকে, মিশে যাওয়া দিগন্ত আকাশ,
পিপাসু চোখে বেশ জমেছে ধুলো বালি মাখা
শেষযাত্রায় যাত্রী একা, নেই কারও দেখা!

হিমেল হওয়ার উপত্যকায় শেষ হবে একদিন
বহ্নিশিখায় ভেসে যাবে আত্মার শেষ ঋণ!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success