গর্জে উঠো হে ভাই গর্জে উঠো Poem by Arun Maji

গর্জে উঠো হে ভাই গর্জে উঠো

Rating: 5.0

তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে চিৎকার করো,
তখন তোমার সাহসের সেই আলো, অন্যের মধ্যে
ছড়িয়ে পড়ে। তোমাকে দেখে সেই ব্যক্তিও তখন
গর্জে উঠে। তাকে দেখে আর একজন গর্জে উঠে।

এইভাবে তোমার একক ধ্বনির প্রতিবাদ- একদিন
আকাশ বাতাস কাঁপাতে থাকে। রাজা, সে যতই
ক্ষমতাশালী হোক, মানুষ জাগলে- রাজার রাজছত্র
মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

কাজেই, তোমার একক প্রতিবাদকে কখনোই
খাটো চোখে দেখো না। তুমি বীর, তুমি সিংহ।
এখনই গর্জে উঠো হে ভাই গর্জে উঠো।

© অরুন মাজী

গর্জে উঠো হে ভাই গর্জে উঠো
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success