মেঘ জমেছে মেঘলা মনে,
আবছা অবিশ্বাসের অন্ধকারে
বলা হয়নি না বলা গল্পগুলো;
আর ওই হৃদয়ের ক্ষতস্থানে অক্ষত
বিদীর্ণ মনের রক্ত জমা প্রতিহিংসার বীজ;
বিষাক্ত গিলে গিলে দেহ জৈববিবর্ধনে আক্রান্ত।
মুখোশ পরে রোজ অভিনয় সব নায়কের,
অচেতন আর সচেতন দ্বন্দে আক্রান্ত মনন,
সমাধি দিচ্ছি ইচ্ছা অপরাধের সুপ্ত বহ্নিগুলি;
অপরাধী হত্যাকারী পাপী আমি গাইছি জয়গান!
ঘুমের মধ্যে স্বপ্নে আর কথার বাক-চাতুরিতে,
অচেতন তুমি ধরা দিয়েছ জীবনের জয়গানে।
অচেতন অনুভূতি ঘুমিয়ে থাকুক সচেতনতায়,
সচেতন অচেতন দ্বন্দ মুছে যাক চিরন্তনতায়।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem