ন্যায় সত্য সাম্য- পেয়ারা গাছের পেয়ারা নয় Poem by Arun Maji

ন্যায় সত্য সাম্য- পেয়ারা গাছের পেয়ারা নয়

Rating: 5.0

ন্যায় সত্য সাম্য- পেয়ারা গাছের পেয়ারা নয়
যে মানুষ যখন খুশি তাকে পেড়ে খাবে।
এ পৃথিবীর যা কিছু ভালো, তার জন্য মানুষকে
রক্ত আর ঘাম ঝরাতে হবে। তাকে তার জন্য
ত্যাগ স্বীকার করতে হবে।

মানুষ যদি ভাবে- তারা কেবল চিৎ হয়ে শুয়ে
সাম্য আর ন্যায়ের কবিতা লিখবে; আর "ন্যায়"
আকাশ থেকে খসে পড়বে; তাহলে মানুষের
চেয়ে বেশি আহাম্মক ইঁদুর বা ছুঁচোবাচ্চাও নয়।

কর্ম্মহীন চিন্তা, চরিত্রের লাম্পট্য ছাড়া কিছু নয়।
আবার চিন্তাহীন কর্ম্ম, মূর্খের আস্ফালন ছাড়া
কিছু নয়। ন্যায় চাও তো ন্যায়ের জন্য লড়াই করো
সাম্য চাও তো সাম্যের জন্য লড়াই করো।

© অরুণ মাজী

ন্যায় সত্য সাম্য- পেয়ারা গাছের পেয়ারা নয়
Sunday, August 26, 2018
Topic(s) of this poem: justice,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success