ঢুলু বুকে ঢেউ তুলে Poem by Arun Maji

ঢুলু বুকে ঢেউ তুলে

Rating: 5.0

ঘেঁষে ঘেঁষে হাঁটো ভালো
ঢলে ঢলে পড়ো না।
ঢুলু চোখে বিষ তুমি
নেশা মোর কাটে না।

ঢলে ঢলে হেঁটে সখী
বুকে ঢেউ তুলো না।
ঢুলু বুকে আগুন তুমি
ছাই করে মেরো না।

ঢালু পথে হাঁটি আমি
টাল মোর থাকে না।
ঢুলু বুকে ঢেউ তুলে
ঢল ঢল করো না।

© অরুণ মাজী

ঢুলু বুকে ঢেউ তুলে
Saturday, September 1, 2018
Topic(s) of this poem: passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success