কোথায় হারিয়েছো হে প্রেম Poem by Arun Maji

কোথায় হারিয়েছো হে প্রেম

Rating: 5.0

কোথায় হারিয়েছো হে প্রেম
কোন দূর দেশে?

অদ্য নীল আলোর জ্যোৎস্নায়
খিদে মেটায়
সুদৃশ্য পোশাকের অসংখ্য দু পেয়ে কুকুর।
দাঁতের খাঁজে, নারী স্তনের মাংস লুকিয়ে
ক্যাঁচ কোঁচ শব্দে
আহ্বান করে সে স্বর্গের স্বর্ণালী সুখ।

রাত্রি গাঢ় হলে
নারীর নিতম্ব খাঁজে জেগে উঠে
জ্বলন্ত আগ্নেয়গিরির দুরন্ত খিদে।
তার ক্ষুধার্ত গোঁয়ানি ঘোষণা করে
"হে ক্ষয়িষ্ণু পুরুষ
কখনো একাকী এসো না;
এসো সমগ্র পৃথিবী সঙ্গে করে।"

গোলাপের সুবাসের ভাঁজে লুকানো
কন্ডোম আর সেক্স টয়।
লিপিস্টিকের খাঁজে লুকানো
নিষিদ্ধ স্বপ্নের নিগূঢ় আমন্ত্রণ।
নিতম্বের নিপাট ভাঁজে লুকানো
নির্লিপ্ত মৃত্যুর নিশ্চিৎ ঠিকানা।

কেন অভিমান হে প্রেম
কিসের অভিমান তোমার?
দেখছো না
"প্রেম চাই প্রেম চাই" আহ্বানে
আকাশ ফাটাচ্ছে এক পৃথিবী ফেরিওয়ালা?

হে আদি, হে অনন্ত
হে শীতল, হে স্নিগ্ধতা
এতো অভিমান কেন?
এতো অভিমান কেন তোমার?

© অরুণ মাজী
Painting: John William Godward

কোথায় হারিয়েছো হে প্রেম
Tuesday, September 4, 2018
Topic(s) of this poem: love,lust
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success