শিক্ষক দিবসে তোমাদের সবাইকে উন্মাদের প্রণাম Poem by Arun Maji

শিক্ষক দিবসে তোমাদের সবাইকে উন্মাদের প্রণাম

Rating: 5.0

হাত পাতলে মুঠো ভরে যায়
হৃদয়ের জানালা খুললে জীবন ভরে যায়।

হৃদয়টা খুলে রেখেছি, তো তোমাদের ভালোবাসায় আমি পূর্ণ। তোমাদের আলোতে আলোকিত আমি, তো তোমাদের গন্ধে সুগন্ধ আমার। প্রতি মুহূর্তে আমি, তোমাদের কাছ থেকে শিখছি। আমি- ভালোবাসা শিখছি, উৎসাহ শিখছি,স্বপ্ন শিখছি, প্রশ্ন শিখছি।

কিন্তু তার চেয়েও গভীর ব্যাপারটা কি জানো? আমি তোমাদের কাছ থেকে হতাশা শিখছি, দুঃখ শিখছি, ঘৃণা শিখছি, ক্রোধ শিখছি। হতাশা দুঃখ ক্রোধ- ব্যাপারগুলো কিন্তু ঘৃণ্য নয়। কেন নয়- কিছুদিন আগে আমি তা, "জীবন যন্ত্রণা মালবিকা" প্রবন্ধ সিরিজে বিস্তারিত লিখেছি।

তোমরা জানো- কেবল ঘৃণার ক্যানভ্যাসেই ভালোবাসা আঁকতে পারবে তুমি। কেবল দুঃখের ক্যানভাসেই সুখ আঁকতে পারবে তুমি। তোমরা আমাকে সব কিছু শেখাও। প্রতিদিন শেখাও। এ জন্য তোমরা প্রত্যেকে আমার পরম পূজ্য শিক্ষক। তোমাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম।

পৃথিবীর শিক্ষক জাতিকেও আমার সশ্রদ্ধ প্রণাম। আমার বাবা মা বৃহত্তর পরিবার- এরাও আমার শিক্ষক। এদেরকেও আমার প্রণাম। আমার স্কুল, কলেজ, ইউনিভর্সিটি, রয়্যাল কলেজ- সেখানকার শিক্ষকদেরকেও আমার প্রণাম।

© অরুণ মাজী

শিক্ষক দিবসে তোমাদের সবাইকে উন্মাদের প্রণাম
Wednesday, September 5, 2018
Topic(s) of this poem: education,love,teacher
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success