ও কলম Poem by RAJAT GHOSH

ও কলম

কলমেরা হেসে ওঠে বোবা কান্নার সুরে
আরো বুঝি যেতে হবে, ক্লান্তিহীন দূরে,
কুঁড়েঘর গেছে ভেঙে, কলম যাযাবর
দিগন্তে পাখি ওড়ে, শূন্য সে নিশাচর!

শূন্যে শুরু, শূন্য শেষে লেখা হবে ইতিহাস
কলমেরা রেখে যাবে মরুভূমির উচ্ছাস,
কালি শেষে, আবছা লাইনে শেষের কবিতায়
রেখে যাবে ওরা শেষ ছাপ পুরোনো পাতায়!

তরবারিটা কাঁপছে ভীষণ, কলমেরা কোথা?
রণহুংকারে কলমের বুক বোঝে কত ব্যাথা!
বাজপাখিগুলি উড়ে যায় দূরে, বর্ষণে মৃত্যু বহু
কোথায় গেল বসন্ত কোকিল কলমের মিষ্টি কুহু?

ও কলম! তুমি নাকি লড়বে তীক্ষ্ণ তরবারি হাতে
তরবারিটাও আঁকা হোক একবার কলমের সাথে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success