গাছের অসুখ ভারী বটে,
কচি, বুড়া, মাঝারি পাতাগুলোক
রং পরিবর্তন করছে গো,
সবুজ থেকে হলুদ, তারপর ফ্যাকাশে হুয়ে
শেষে শুকায় পড়লো নীচে গো।
অনেক কুটাক লোক এলো বটে
মাচিন নিয়ে, অসুদ দিলো,
প্লাস্টিক পরে, কাঁচ লাগিয়ে
কতক দাপাদাপি,
বাঁচলক নাই বাবু, বাঁচলক নাই!
পাকু বুড়ি আর নাই গো,
ওই যে পাতাগুলান কুড়ায়ে রান্না করতোক
সে মরে গেছে বটে জ্বরে,
লুকে বলছে, কি যেন নতুন রুগ হচ্ছে
মুখ ডেকে রাখতে হবেক,
সাবান লাগাইতে হবেক,
বাড়ি থেকে বের হইলে হইবেক না,
লকডাউন গো, লকডাউন বটে!
পেটে ভাত লাই, সিলিন্ডারে গ্যাস নাই
লকডাউন এ কল ও বন্ধ,
খামু কি?
ওই তো কদিন আগে
কত মিছিল হলো, মিটিং হলো
মুখ খোলা হুড খোলা জিপে গো,
কত লেতা এলো গেল, কত ধুম পরে গেল,
কইলো তখন তো লকডাউন হয় নাই!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem