অচেনা কবিতাগুলো গল্প বলুক চেনা রাস্তায়,
মিষ্টি সুখের দুঃখ গুলো লুকোক এ প্রানটায়।
নিদ্রা নিশির নির্জনে কুহু কেকা যখন দুজনে,
ছুটছে শহর বলগা হরিণ শহীদ মিনারের মরণে।
বর্ষা নেমেছে, মৌসুমী বড় রুদ্র,
কাঙলা কালবৈশাখী যদিও ভদ্র;
তোমার বর্তমান আর আমার ভবিষ্যৎ,
ঝরেনি তবু হবে বুঝি হালকা ধূলিসাৎ!
আলো রাস্তায় সৌরবাতি ঝোলে কার্নিশ কোলে,
মৃত্যুর ছেঁড়া তার মনের গলিতে কখনো দোলে;
ভিজে গেছে শুকনো মন ক্ষনিকের বারিধারায়,
ফেরারী একমুঠো মন ঘুরছে পাড়ায় পাড়ায়।
হিজিবিজি একলা চিন্তায় ভরেছে এ আকাশ,
সাদা কালো হিসাবের খাতায় হয়েছে কি বিকাশ?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem