চরিত্রের ঘড়িতে রাত বারোটা এখন Poem by Arun Maji

চরিত্রের ঘড়িতে রাত বারোটা এখন

Rating: 5.0

চেতনাকে ঘুম পাড়িয়ে
লোভের নগ্ন স্তনে
দাঁত দিয়ে চুমু আঁকে কে?

কে আছো, দেখ তো
চরিত্রের ঘড়িতে
রাত বারোটা বেজেছে কি না?
জানো না, দু পেয়ে পশুদের এখন
দাঁতের ভাঁজে মাংস রেখে
পুনঃপুনঃ শীৎকারের সময়?

মানুষের হৃৎপিণ্ডের আঁধারে
পতিতাবৃত্তির ফুটফুটে জ্যোৎস্না ফুটেছে আজ।
কি ফুর্তি মানুষের চামড়া পরা পশুদের!
চৈতন্য নামের নিরীহ খাটকে
থলথলে নীতম্ব আর লালসা দিয়ে
এখন নির্বিকার চিত্তে আঘাত করবে
শ্রীমান খ্যাতি, সাফল্য, আর পান্ডিত্য।

দাঁতে শিশু রক্ত মেখে
চপ্পল পায়ে উন্নয়ন বেচে কে?
এ কোন কাগজওয়ালা
রাজার ঋতুস্রাব দিয়ে বিজ্ঞাপন এঁকে বেড়ায়?

চরিত্রের যোনিতে এখন
ফিনকি দিয়ে রক্ত!
দেখো তো নাড়ি টিপে
মনুষত্ব নামের ধর্ষিত নারীটি
বেঁচে আছে কি না?

© অরুণ মাজী

চরিত্রের ঘড়িতে রাত বারোটা এখন
Monday, September 24, 2018
Topic(s) of this poem: greed
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success