কবিতার কথা Poem by RAJAT GHOSH

কবিতার কথা

সিদ্ধান্ত নিয়েছি কবিতা লেখা কদিন চাপা থাক;
হিজিবিজি ভাবনা ধারা ভাসিয়ে দেয় রোমান্টিকতায়;
বর্তমান বাস্তব বড় বিচলিত, ব্যাকুল, বেদনার্ত ব্যামো,
রোগ সারাবার ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শে।

তৃপ্তিহীন জীবন সে তো আকণ্ঠ মদ্যপান সম বুঝি,
ক্ষনিক আনন্দের তরে ভাতের হাঁড়ি বিক্রির মতো
উত্তাল জীবন নদীতে আমি স্নান করতে চাই না যে,
তবু আমি নেমেছি এ প্রবল দহনে রৌদ্র কিরণে।

আমার কবিতার আঁচলখানি ছেড়েছে আমায়,
অসহায় পথিক আমি তোমার শূন্য পথ চেয়ে;
কবিতা হারিয়ে কবিতার ভাঁড়ার শূন্য আজ,
এ ফাগুনে সব পাতা ঝরেছে কুঁড়িহীন জীবনে।

থাক বন্ধ আমার কবিতার কথা
ঘর বন্দি আমার মনের ব্যর্থ ব্যাথা।

Friday, September 28, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success