অকালবোধন Poem by RAJAT GHOSH

অকালবোধন

হেঁটে চলা অনন্ত ভিড়ের মাঝে
কাজ মিটিয়ে হাঁটছিনু যখন সাঁঝে,
ওই অদূরে আলতো গলার সুরে
ডাক দিয়েছিল কে যেন বহুদূরে।

শুনে সেই অচিন আলতো আগমনী
আমার ফেরারী মন বলেছিল রানী,
অজান্তে লিখেছিল অনেক গান
শুন্যে একাকার বিদীর্ণ বিমর্ষ প্রাণ।

মহামায়া মোহময়ী সে বুঝি কোন কন্যা
আনন্দিত শরৎ প্রাণে ছুটছে মনে বন্যা,
কাশবনে শিউলি ছড়ানো বর্ষা বিদায়ে
দিয়েছে ডাক বাংলা বাঙলির হৃদয়ে।

দিনগুলি স্মৃতি হয় তোমার ডাকটি শুনে
অকালবোধনে কত কবিতা ভাসে মনে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success