পূর্বরাগের পুজো প্রেম Poem by RAJAT GHOSH

পূর্বরাগের পুজো প্রেম

মুখ ভারের মিষ্টি সকালে
ভেঙেছে আমার হেয়ার ব্যান্ড,
আমার একলা রোয়াকে
একলা বসে শিশু ছেঁড়ে প্যান্ট।

আমার একলা মণ্ডপের কোনে
আমার সুখ দুঃখের হিসাব গোনে;
আমার একলা হৃদস্পন্দন সুরে
ঢাকের কাঠি কলতানে বিষাদ জুড়ে,
দেখেছি তোমার হলুদ চুড়ি খানি
বন্দি আমি তোমার প্রেমে ঋণী।

তোমার আড়চোঁখের প্রেম আর অপেক্ষা
এই উপপাদ্যের নেই যে কোনো ব্যাখ্যা,
আমি চলেছি মাইল ভুলে কল্পনার উদ্যানে
পূর্বরাগে মন ভেঙেছে পূজোর প্রেমে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success