বন্ধুর অনুরোধে Poem by RAJAT GHOSH

বন্ধুর অনুরোধে

সকালে বেজেছিল একখানি রিংটোন
দূর বন্ধুর কাছের কথাগুলো ছিল মন,
খুশিতে ভেসেছে আকাশ নীল গগনে
কবিতার আবদারের নিদ্রা নেই মগজে।

বন্ধুর অনুরোধে ধরেছি কলম একবার
সব স্মৃতি ভেসে ওঠে, বুকে হাহাকার,
কত শব্দ ভেসে যায় এপার ওপার
লাইনে দেব রূপ তোমার ইচ্ছার ব্যাপার।

কলেজের নীল বেঞ্চে হয়তো আছে নাম
খোদিত আছে ব্লেডে চেরা কত শত প্রাণ,
শুকনো মার্কার তাই আজ খোঁজে ঘ্রানে
রিংটোনে অতীত বীজও বন্ধুত্ব বোনে।

প্রতীক বন্ধু তুমি আমার চলার মাইলস্টোনে
অনুরোধের এই আসরে হৃদয় ভরেছে মনে।

Wednesday, October 17, 2018
Topic(s) of this poem: friendship
POET'S NOTES ABOUT THE POEM
It was the Mahanabami(the third day) of the great Durgapuja. My college friend PRATIK phoned me to.On his request to write a poem on, about him, I wrote this.I would dedicate this poem to him.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success