বোধন আর বিসর্জন Poem by RAJAT GHOSH

বোধন আর বিসর্জন

যদি এমন করে কেটে যেত দিন,
থাকত না কোনো কাজ, কোনো ঋণ;
খুশিতে মিলতো আকাশ শারদীয়া সুরে,
সমস্যার মরুভূমি যেত দূর হতে বহু দূরে।

হাঁসি, গান, হিল্লোল আর আলতো আনন্দে,
মাতিত ধরা শিউলি ঝরা সুমধুর বসন্তে;
ওই দেখো জামা গায়ে শিশুদল ছোটে,
বন্ধ বাঁধার দ্বারখানি আজ গেছে টুটে।

ওহ, এমনি করে তো কাটে না দিন,
কাজ ক্লান্ত কর্মবীরেরও হয়েছে ঋণ;
মরুভূমি ঢেকেছে আকাশ, বসন্ত বিলীন,
বাস্তব নাড়ছে কড়া, স্বপ্ন বড় ক্ষীণ।

বোধনের আনন্দ বিসর্জনে বোধহয় ম্লান,
তবু ভাণ্ডারে জমেছে রসদ, আগামীর প্ল্যান।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success