ওরা সকালে সকলে গিয়েছিল স্কুলে
কিন্তু আর ফিরবে না বাড়িতে
কখনো আর বলবে না কথা
তোমাদের সাথে, হাসবে না
আর ওই রেলিংটার ধারে।
কারণ ওরা মৃত!
কখনো বরকত আর ডাকবে না আলিমকে
কখনো আয়েশা বিরক্ত হবে না হাফিজুলের জন্য
কখনো জাহিদুল হাত ধরবে না তার বোন আমিনার
কখনো তারা অপেক্ষা করবে না হলুদ স্কুলবাসের জন্য।
কারণ ওরা মৃত!
কখনো সুলতানের আম্মা ভাত রাঁধবে না
কখনো সুলতানার আব্বা গাড়ি বার করবে না
কখনো রাজিয়া টিফিনে কেকের আবদার করবে না
কখনো মিরাজুল বাড়ি এসে ক্রিকেট খেলবে না।
কারণ ওরা মৃত!
কখনো স্কুল বাড়িটার অঙ্গনে তাদের পা পড়বে না
কখনো তারা দেয়ালে আঁকিবুকি কাটবে না
কখনো তারা টেবিলের নিচে লুকোচুরি খেলবে না।
কারণ ওরা মৃত!
কখনো ক্লাসে পড়া বলবে না ফতেমা
কখনো মিরাজুল স্যার পড়া ধরবে না
কখনো হেডস্যার আর তাদের বকবে না
কখনো ম্যাম আর ভালোবেসে গান গাইবে না।
কারণ ওরা মৃত!
কখনো টিফিনের ঘন্টা বাজাবে না বরকত মিঞা
কখনো বলবে না, 'কাল তোমাদের ছুটি'
কখনো পাঁপড়ওয়ালা আর ডাক ছাড়বে না
কখনো ছুটির ঘন্টা তারা আর শুনবে না।
কারণ ওরা মৃত!
কখনো তারা বাড়ি ফিরবে না ওই বাসে বিকালে
কখনো খুনসুটি তারা করবে না ওই বাসে
কখনো কেউ দাঁড়িয়ে রাগ দেখাবে না
কখনো তারা শুনবে না তাদের কলরব।
কারণ ওরা মৃত!
তারা আজ নিভৃতে নীরবে চিরনিদ্রায় শায়িত
পৃথিবীর আলো কোনোদিন তারা দেখবে না
পৃথিবীর রূপ থেকে তারা আজ চিরবঞ্চিত
হয়তো পৃথিবী একদিন ভুলবে কালের নিয়মে।
কারণ ওরা মৃত!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem