আবার একটা নতুন সকল, বেশ ঠান্ডা কনকনে,
কালকের অবসন্ন ক্লান্ত বলদদ্বয় বেশ চনমনে।
কাঁধে জোয়াল, লাল মাটিতে বাশঁগাড়ির শব্দ,
আনমনা চাষার চুরুট ধোঁয়া করছে শীতকে জব্দ।
সূর্যমামা দেখা দিয়েছে পূবে, রক্তিম তার আলো,
কুয়াশাচ্ছন্ন চার দিগন্তে আঁধার কাটেনি ভালো।
জোড়া জোড়া শালিকগুলি ব্যস্ত বড়ই অন্বেষণে,
শত কিচিরমিচরে চুড়ুই খেলছে রাস্তায় কলরবে।
হেমন্তের ডাকে শরৎ গিয়েছে চলে ওই দূরদেশে,
হাত বাড়াচ্ছে শীত ধীরে কুয়াশার চাদরে সেজে।
ছককাটা মাঠে সবুজ পাতায় এসেছে বাদামী প্রলেপ,
সোনালী ধানের শীষে আটকে কত কৃষকের বিলেপ।
আশার অঘ্রানে যেন ভরে সব কৃষকের মড়াই, গোলা,
নবান্নে মা লক্ষ্মী উঠানে করবে যে মঙ্গল খেলা।
আশায় আশায় মরে চাষা, কথাটি বেশ খাসা,
মরেনি আশা, বলতে পারো কোথা তার বাসা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem