তুমি Poem by RAJAT GHOSH

তুমি

আমার একাকীত্বের মুড়ি মশলায়
তুমি কাঁচালঙ্কা,
আমার একলা দুপুরের বিছানায়
তুমি কল্পনার শঙ্কা,
আমার দুস্টু মেঘলা আকাশে
তুমি একচিলতে রোদ্দুর,
আমার সন্ধ্যা আকাশের অন্ধকারে
তুমি নীরব ধ্রুবতারা দূর।

আমার আমি হারিয়ে গেছে
তোমার তুমির আত্মায়,
আমার মনের একলা ব্যথা
পেয়েছে তোমার সুখ নির্জনতার,
আমার পাতাঝরা শীতের পর্ণমোচী
তোমার পরশে বসন্তের সবুজ বাঁচে,
আমার নির্জন গ্রীষ্মের দুপুর দুখ
পেয়েছে তোমার চাঁপা ফুলের সুখ,
আমার ঘরবন্দি বর্ষার রিমঝিমে
তুমিই দিয়েছ তৃপ্তি খিচুড়ি ডিমে,
আমার শরতের খোলা চুল
আর তুমি গিটারের সাদা কাশফুল,
আমার ভরা অঘ্রানের সায়াহ্নে
তোমার প্রেমে করেছি গান নবান্নে,
আমার রাতজাগা একলা পৌষে
তোমার হাতে ভোজনের অভিলাষী।
আমার সাদা কাপড়ের সব কোনে
তোমার রঙে খেলেছি হোলি দুলে।

আমার একলা জীবনে তুমি কবিতা
আমার একলা ক্যানভাসে তুমি ছবিটা,
আমার একলা গিটার শোনে তোমার সুরখানি
আমার তবলায় বাজে তোমার রূপের আগমনী।

Tuesday, October 23, 2018
Topic(s) of this poem: love,song
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success