নিঃসঙ্গতা Poem by Ruby Mostazir

নিঃসঙ্গতা

Rating: 5.0

লক্ষকোটি মানুষের ভিড়েও
কখনো কখনো আমি ওই মহাকাশের মতোই
একা হয়ে যাই...হয়ে যাই ছন্নছাড়া,
এলোমেলো, পাগল পাগল!
ব্যাস্ত শহরের কোলাহল ঠেলে
আমি ডুবে যাই আশ্চর্য এক নিস্তব্ধতায়,
হঠাতই আমি একা হতে হতে
আরো বেশী নিঃস্সঙ্গ হয়ে যাই....
কান্নারা ঘুরে ফিরে মাতম করে বুকের ভিতর;
প্রিয় কোনো মুখ উঁকি মারে অহেতুক!
যেনো এক দুঃখ জাগানিয়া পাখি...
আমি পালিয়ে যেতে যেতে
আরো বেশী বাঁধা পরে যাই,
ডুবে যাই আরো বেশী অতলে.
আমাকে বেঁধে ফেলে কেউ আষ্টেপৃষ্টে
হৃদয়ের অলিন্দে নিলয়ে,
তারপর ফিসফিস করে কানে কানে বলে,
ছেড়ে গেলে মরে যাবো; কথা দাও...
ছেড়ে যাবে না কোনো দিন...
কথা
দাও
আমাকে
ছুঁয়ে
ছুঁয়ে....

কথা দিলেই কি সব কথা রাখা যায়,
সব পাখিই কি দিন শেষে ঘরে ফিরে,
সব নদীই কি মিশে যায় মোহনায়? ? ?

Sunday, October 28, 2018
Topic(s) of this poem: loneliness
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 28 October 2018

ভালো লিখেছেন।...নিঃস্বঙ্গতার অনবদ্য কথাচিত্র

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success