কলি কথা Poem by RAJAT GHOSH

কলি কথা

তিলে তিলে স্বপ্নগড়া মুখটিতে
গোঙানি গর্জায় মৃত্যুর পথে,
ফেটে পরা চোঁখের জলে
মৃত্যুর প্রহর এ ধরণী তলে।

ক্ষনিকের যাত্রী তুমি বন্ধু
পার করেছো মৃত্যুর সিন্ধু,
সব মহাপাপী দুরাচারী,
সবাই ঘোর কলির ব্যাপারি।

হৃদয় ভেঙেছে ভোরের আঁধারে,
মৃত্যুও চলে গেছে সবুজ দুধারে;
হটাৎ হওয়ার হালকা দোলায়
জীবন দোলে সাঁঝের বেলায়।

ঘর্মাক্ত রক্ত নীরবে শুকায়,
কাঁপছে কলম কলির কান্নায়।

Thursday, November 8, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success