(সনেট- ৯৭)
তোমাতে আমার অনুপস্থিতি কেমন যেন শীত
এনে দিয়েছে এই দ্রুত ধাবমান বর্ষের আনন্দ-মাঝে!
অনুভূতি সব যেন জমাট বেঁধে গেছে;
কী দুদ্দিন-ই নাদেখছি আমি!
হায়, বিগত পৌষের শূন্যতা সর্বত্র!
আর তথাপি এই সরে আসা সময় তো গ্রীষ্মেরই সময়
যা প্রসবোন্মুখ হেমন্তকে নিয়ে আসবে ফসলে ভরপুর করে
উৎকৃষ্ট সম্ভার সমেত- তার যৌবনের চঞ্চল বোঝা সঙ্গে করে
যেমনটি বিধবাদের গর্ভে থেকে যায় তাদের স্বামীর মৃত্যুর পর;
তথাপি এইসব উৎপাদন আমার কাছে মনে হয়
পিতৃহীন সন্তানের আশামাত্র;
গ্রীষ্মও তার আনন্দের জন্য অপেক্ষারত,
থেকো তুমি, তুমি যে দূরে; আর মুখর নয় সেই পাখীরাও,
তারা যদি গান গায়ও, সেটি হবে আনন্দহীন
পাতাগুলো হবে মলিন- শীত বেশ কাছে; শীতের ভয়ে রয়েছে তারা ।
___
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem