পর্দাফাঁস Poem by RAJAT GHOSH

পর্দাফাঁস

ক্যানিয়নে আজ মরুভূমির হাহাকার
ভালোবাসার সব নোটগুলো বেকার;
পরিণত আজ দিনে শুধু অতীত হীন
তবু আসা ফোনে আশা আসে ক্ষীণ।

ফেলে আসা ওই পার্কের খোদাইগুলো
স্মৃতির সরণি বেয়ে ময়লা জমেছে ভালো,
হারানো কৈশোরে অপরিণত অব্যক্ত মনন
আজকে উস্কে দিয়েছে স্মৃতিগুলো যতন।

ভ্রম বুঝি, সব ভ্রম, বাঁদর গুলো খেলে
আনন্দে ক্যারামের স্ট্রাইকার দোলে,
কোনোকালে অবসরে অতীতটা ধরে
ভবিষ্যতের তাঁতে বুনতে শুরু করে।

ধোঁকাবাজ মজা লোটে অতীত মিলিয়ে
খেলোয়াড় অবসরে তুমি আজ খেলিয়ে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success