জীবন বিপ্লব Poem by RAJAT GHOSH

জীবন বিপ্লব

কালের স্রোতে বহতা নদী বক্ষে
ক্ষতগুলো রবে, সবার অলক্ষ্যে,
সময়ে হবে শান্ত ইতিহাসে লেখা
বিপ্লব শেষে, আর কত কি শেখা!

নামবে নিঝুম সাদা পাতার রঙে
কত মানুষ মুখোশে সেজেছে সং-এ,
রঙ্গমঞ্চে ভনিতা, জ্ঞান অহরহ বুলি
রাত শেষে তারাও চোঁখে আঁকে ঠুলি!

নদী তবু বয়ে যাবে দেশ হতে দেশে
বসতি গড়বে অবশেষে ক্ষত মুছে,
সূর্যোদয়ের দেশে মোহনায় মিলনে
বওয়া বালিরাশি হাসে অন্তঃকরণে!

পারাবার স্পর্শে সিন্ধুদেশে তুমি অবশেষে
একি জীবন, জুড়ালে তুমি বুঝি একনিমিশে!

Friday, July 23, 2021
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success