জয়তু বিদ্যাসাগর Poem by RAJAT GHOSH

জয়তু বিদ্যাসাগর

জলছবি মাখা দিন শেষে আজ
বর্ণপরিচয় স্থাপনে,
লাল মলাটের বিদ্যাসাগর বুজি
একলা অবসর যাপনে!

ওগো ঈশ্বর! কি শেখালে তুমি
সন্তানেরে, নবজাগরণ শেষে,
ঘুমন্ত দেশ আক্ষেপ করে
ব্যক্তিমোহ এর আবেশে।

সুবোধ বালক হারিয়ে গিয়াছে
সময়ের যাঁতাকলে,
মাসির কান কামড়ে বলে না তো কেউ
ভুল তুমি করেছিলে!

তবুও বিদ্যা, রেখে গেছেন সাগর অনন্তে
দেখা হবে শেষে, যেথা সাগর মিলেছে দিগন্তে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success