একটা চিঠি লিখো আমাকে Poem by Arun Maji

একটা চিঠি লিখো আমাকে

এই দুঃখ, এই অবসাদ
সব কেটে যাবে
একটা চিঠি লিখো আমাকে।

স্বপ্নের মধ্যে এই যে গুঞ্জন
কার ভালো লাগে?
বলো, কার ভালো লাগে
একাকী রাতে
স্বপ্নের গুঞ্জন?
এই একাকীত্ব, এই ভালো না লাগা
সব কেটে যাবে
একটা চিঠি লিখো আমাকে।

তোমাকে বলি নি।
বলবো বলবো করে
আজও বলি নি।
জানালা খোলা রাখলে
কে যেন ডাকে!
দ্বার বন্ধ রাখলে
কে যেন হাঁকে!

দরজাটা খুলি
কিন্তু কাউকে দেখি না।
এই যে এত অদেখা
এত স্বপ্নভঙ্গ
তাও কেটে যাবে
একটা চিঠি লিখো আমাকে।  
© অরুণ মাজী

একটা চিঠি লিখো আমাকে
Saturday, August 14, 2021
Topic(s) of this poem: love,poetry,romance
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success