ব্যর্থ বিদ্রোহী Poem by Dipro Azad

ব্যর্থ বিদ্রোহী

আমি কি বিদ্রোহ নাকি বিদ্বেষ
নাকি কোনো পথহারা পাখির পথের শেষ
আমি কি যৌবন নাকি জীর্ণতা
নাকি কোনো প্রেমিকের হারিয়ে যাওয়া কথা

উত্তরের খোঁজে প্রস্তর ভাঙি মনে একা
নাকি বেঁহুশ মস্তিষ্কে সব প্রশ্ন জাগে বোকা
এ জীবন জটিল, বৃত্তে আমার স্ব-নির্বাসন
না পাই এ অতলে ঠাঁই, তাই প্রশ্নই করে শাসন

নাবিকের নিকোটিনে মত্ত ফুসফুস পরিশ্রান্ত
লোকচক্ষুর অন্তরালে সে ভীষণ ক্লান্ত
অন্ধকারে আটকে গেছে জীবন-গাড়ির চাকা
ভোর হবে কবে, আশা নাই তবে
এই ঘুমঘুম চোখে হারানোর মানচিত্র আঁকা

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success