অভিশপ্ত কৌটিল্য Poem by RAJAT GHOSH

অভিশপ্ত কৌটিল্য

বিশ্বাস বেদনার্ত ব্যস্ত বাস্তবের বুকে
হারিয়েছে সম্পর্কের সুক্ষ সুতো সুখে,
মরীচিকা জেনেও ছুটছি জলের আশায়
স্বপ্নের মরুদ্যানে হতাশা বালিতে মেশায়।

রাত্রি শেষে ভিখিরির বেশে হাতে ধরে পাত্র
শত্রু সব আজ বুঝেছি কাল ছিল আমার মিত্র,
'অভিশপ্ত ফুলসজ্জা' যাত্রার বিছানাতে ভরা কাঁটা
অভিনেতার এক পায়ে ফুটেছে আলপিন একটা।

মিথ্যা জীবনের রজনী শেষে প্রত্যুষে জীবন ডাকে
সাঁঝের বেলায় বিশ্রাম গুনি প্রদীপ আলোর শাঁখে,
দিনগুলি সব ছুটছে আর তিমির রাত্রি আসে যায়
কার নাম খোদিত হয়েছে, কে বা ইতিহাসে স্থান পায়?

জটিল জীবনে কৌটিল্যের চরিত্র খোঁজা দায়,
'অর্থশাস্ত্র'-র ছত্রে ছত্রে হন্যে হয়ে অর্থ খুঁজছি হায়!

Friday, November 23, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
B.m. Biswas 23 November 2018

An excellent sonnet on breaking of relationship with one who once on the throne of one's alter.... diction and arrangement....prove the perfect presentation of powerful feelings...

0 0 Reply
RAJAT GHOSH 23 November 2018

Thank u sir...

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success