বৃক্ষপুরুষের অভিমান Poem by Soumen Chattopadhyay

বৃক্ষপুরুষের অভিমান

আসন্ন রাত্রির নির্জনতা
বৃক্ষপুরুষের
দেহ ডেকে নেয়

হে স্মৃতি, গ্রহণ -বর্জন উৎসবে নিঃশেষে জীবন
একাকী গভীর হলো

অরুণিম মতির ঝঙ্কার
এখন করুন মুখে ভাসে
হয়তো বা কোথাও প্রাচীন
কোনো ভূল ছিল, ছিল কিছু আর্তনাদ
রাত্রির শিশির বিন্দুর ভেতর ছিল
কিছু পরাজয় - অহংকার

গৃহস্থের মুখচ্ছবি শিকড় বাকড়
স্বপ্ন স্থির হয়ে আসে লেপের ভেতর
পুকুর পাড়ের অদূরে প্রাচীন মন্দিরে নিঃশব্দে
শ্মশানের ধোঁয়া
ঘিরে পাহাড়তলীর গ্রাম
উড়ে আসে ছায়া -মৃত্যুছাই

শূন্য থেকে তিতিরের ডাক
ঘুমের হলুদ মিছিলে মিলিয়ে যায়
নদীর কল্লোল আজ মেঘের আড়ালে

শৈশবের শীতের রোদ্দুর দীর্ঘ হলে ভালো হতো

বহমান নদী স্তব্ধ হয়ে আসে হিমের রাত্রির
গাঢ় অভিমানে

বৃক্ষপুরুষের অভিমান
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success