প্রবঞ্চনা নাকি প্রেম Poem by RAJAT GHOSH

প্রবঞ্চনা নাকি প্রেম

একি প্রেম নাকি প্রবঞ্চনা?
ফিনকি রক্তেইতিহাস বঞ্চনা!
রক্ত প্রেম ধুলায় পথ শেষে
এক জীবনের প্রেমে মৃত্যু মেশে!

শেষ রক্ত বিন্দু বোকা প্রেমের কালি
ডাইরির পাতায় ভরে হতাশার পালি!
অবুঝ অপরিণত হারিয়ে তার মনন
মৃত্যুতে প্রতিশোধ নেয় তার ব্যর্থ স্বপন!

ইতিহাস লিখেছে সে, সে জুলিয়েট
রোমিও ফেরার, বার্তায় হাসছে ফেট!
বুঝি না কার জন্য বইলো রক্তের ইতিহাস
মাথা খুটে বিষাদ বেদনার আজ সর্বত্র বাস!

একটা তারা খসে গেলে আকাশ হয়না দীন
প্রবঞ্চনা নাকি প্রেম? বুঝি উপসংহারহীন!

Wednesday, November 28, 2018
Topic(s) of this poem: love,suicide
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success