স্বপ্নময় Poem by RAJAT GHOSH

স্বপ্নময়

রাতের অন্ধকারে ঘুমগুলোর সাক্ষী স্বপন
গভীর নিঃশ্বাসে শীতের লেপ করে আলাপন;
বুঝিনি ওই দূরে চিঠি পাঠায় অন্তহীনে কেউ
দুর্বোধ্য এ লিপি নির্জনে তোলে পারাবার ঢেউ;
একটার পর একটা আসে, রাতে ডোবে চাঁদ
আশার সকালে বসে স্বপ্নবন্দি করে পাতা ফাঁদ।

আর ওই পথশিশুদের দল কাঙালীর কোলাহলে
স্যান্টা বুঝি এসে গেছে কল্পতরুর ঝুলির তলে;
নতুন উষ্ণতার ছেঁড়া জামায় নতুন হর্ষ বাদে
কাঙলী কঙ্কাল কন্যার সকালের আঁধার কাঁদে।
বল খেলবার দিন নেই আজ, সবই অলিম্পিক,
উন্মত্ত জয়ের ব্যর্থ ট্রফি হোক আজকের পিকনিক।

উন্মাদ এক ঘুমের দেশে ঘুমের বাড়ি ঘুমায় শেষে
স্বপ্ন গুলো স্বপ্নই দেখে স্বপ্নপুরের অচিন দেশে!

Monday, December 31, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success