ইতিহাসের রাজ শিক্ষক Poem by RAJAT GHOSH

ইতিহাসের রাজ শিক্ষক

ইতিহাস তুমি পড়েছ জনতা,
মেপেছ রাজ শিক্ষকের ক্ষমতা?
পড়নি তুমি জনতা জনার্দন,
দিয়েছ কি হাততালি আর করমর্দন?

বহু নাম সত্য ইতিহাস কথা
আধুনিক ভাঙাচোরায় পাইনি ব্যাথা?
মিথ্যা তোমার সব সার্টিফিকেট
শিক্ষক তোমার কি নেই ব্যর্থ বিবেক?

ভুললে তুমি জন্মভূমি জননীর ইতিহাস
কেন পিষে মারো, করোনি ঐক্যের সর্বনাশ?
যে মাটিতে মিশিয়েছে বাবর বুদ্ধ শিবাজী
সেথায় কি বৈচিত্র্যে ঐক্য হয়নি রাজি?

রাজ শিক্ষক তুমি প্রবল পরাক্রমী
তোমার শিক্ষায় হবে না কি একটু সংযমী?

Monday, December 31, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success