মা অমল ও আকাশ(প্রথম খন্ড) Poem by Arun Maji

মা অমল ও আকাশ(প্রথম খন্ড)

আকাশটা ছোঁয়া যায় না কেন? মাটি ছুঁয়া যায়, নদী ছুঁয়া যায়, পাহাড় ছুঁয়া যায়- কিন্তু আকাশ ছুঁয়া যায় না কেন? ইশঃ আকাশটাকে যদি ছুঁতে পারতাম তো দারুন হতো।

আকাশের গায়ে ছোট্ট একটা পুকুর আঁকতাম আমি। নাহঃ পুকুর না। আমি বরং মাকে আঁকতাম। আমার মা সবচেয়ে সুন্দর। পাখির চেয়েও সুন্দর। নদীর চেয়েও সুন্দর। ফুলের চেয়েও সুন্দর। সবার চেয়ে সুন্দর।

মা যখন হাসে, তখন কি আনন্দ হয় আমার। তখন মায়ের কোলে ঝাঁপিয়ে, তেইশটা চুমু খাই আমি। নাহঃ তেইশটা নয়। বোধহয় তিনশোটা হবে। নাহঃ তিনশোটাও নয়। তিন হাজারটা হবে।

পল্টু বড় হিংসুটে আর পাজি। সে বলে কিনা- আমার চেয়ে বেশি চুমু পায় সে! হতেই পারে না। আমার মায়ের চেয়ে বেশি চুমু কেউ দিতে পারবে না। আর আমার মায়ের চুমু সবচেয়ে সুন্দর। কি সুন্দর মধু মধু ক্ষীর ক্ষীর। সেই চুমুতে আবার- টগর চাঁপা গন্ধরাজের সুগন্ধ। ওদের কি আর আমার মায়ের মতো মা আছে! আমার মা- আকাশের সাথে কথা বলতে পারে। নদীর সাথে কথা বলতে পারে। আমাদের গোয়ালঘরের লক্ষী সরস্বতীর সাথেও মা কি সুন্দর সুন্দর কথা বলে। স্বপ্নের পক্ষীরাজ- সেও মায়ের সব কথা শোনে।

মা যদি একবার চোখ বুজে- তো একটা পক্ষীরাজের গল্প। মা যদি দু বার চোখ বুজে- তো দুটো পক্ষী রাজের গল্প। ধ্যাৎ। মা যে বলছিলো- আজ একটা গল্প বলবে।
মা মা মা

"কি হয়েছে অমল? "

তুমি যে বলছিলে- একটা নদীর গল্প বলবে আমায়।

"আমি এখন রান্না করছি বাবা।একটু পরে বলবো। "

আচ্ছা মা- মাটি ছুঁয়া যায়, নদী ছুঁয়া যায়, পাহাড় ছুঁয়া যায়। আকাশ ছোঁয়া যায় না কেন?

'তুইই বল, আকাশ ছুঁয়া যায় না কেন? "

ধ্যাৎ। আমি কি আর জানি?

"হাল ছাড়তে নেই অমল। তুই একটু ভেবে বল। "

আকাশটা- আকাশ বলে?

"এই তো, ঠিক বলেছিস। এই পৃথিবীর সবাই তাদের মতো করে আলাদা। তুই তোর মতো। আমি আমার মতো। নদী নদীর মতো। পাহাড় পাহাড়ের মতো। আকাশ আকাশের মতো। এদের কাউকে ছুঁয়া যায়, কাউকে যায় না। জল ছুঁয় যায়। কিন্তু শব্দ ছুঁয়া যায় না, সময় ছুঁয়া যায় না। "

আচ্ছা মা, আকাশে কি আছে?

"আকাশে গ্রহ নক্ষত্র অনেক কিছু আছে। আমি কি আর অতশত জানি। তুই বরং বড় হয়ে, আকাশ থেকে ঘুড়ে এসে, আমাকে সব বলিস।"

ধ্যাৎ। আমি কি আর একা একা আকাশে যাবো? আমি তো তোমার কোলে চড়ে আকাশে যাবে।

"দূর পাগল, কোলে চড়ে কেউ আকাশে যায়? আকাশে যায়- স্পেস ক্রাফ্টেচড়ে। অনেক অনেক পড়াশুনা করে, তুই যখন এমস্ত বড় একটা বিজ্ঞানী হবি, তখন তুই সেখানে যাস। আমি কি আর যেতে পারবো? "

কেন? মাটিতে থেকে কেউ আকাশে যেতে পারে না?

(বাক হারানো অমলের মা, অমলের দিকে অপলকে তাকিয়ে থাকে। চোখে তার জল চকচক করে।)

© অরুণ মাজী

মা অমল ও আকাশ(প্রথম খন্ড)
Sunday, January 6, 2019
Topic(s) of this poem: mother,sky
COMMENTS OF THE POEM

Royal salut

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success