মানুষ কে? ক্রীতদাস কে? Poem by Arun Maji

মানুষ কে? ক্রীতদাস কে?

তোমার পছন্দ অনুযায়ী- যে কোন রাজনৈতিক দলকে ​তুমি সমর্থন করতে ​পারো। সেই দলের জন্য লড়াইও ​করতে পারো ।

কিন্তু কারও দাসত্ব (SLAVERY)করো না। নিজের চোখ কান খোলা রাখো। নিজের রাজনৈতিক দলের অন্যায় দেখেও, তুমি যদি তার প্রতিবাদ না করো; তুমি কি মানুষ? নাহঃ। তুমি স্বার্থ আর অন্ধত্বের শৃঙ্খলে শৃঙ্খলিত এক ক্রীতদাস (SLAVE) ।

তোমার পছন্দের রাজনৈতিক দলের অন্যায় আর দুর্নীতি দেখেও, তুমি তার প্রতিবাদ করো না। প্রতিবাদ করো না বলেই, তোমাদের নেতারা আরও বেশি অন্যায় আর দুর্নীতি করে। ফল? আমরা ভারতীয়রা আজও ক্রীতদাস রয়ে গেলাম। ​ভারতে অনেক প্রতিভা। তবুও এই দাসত্ব মানসিকতার জন্য, আমরা অনেক পিছিয়ে। ​

​আমি ​আগে মুঘলদের চেটেছি। তারপর ইংরেজদের চেটেছি। আর এখন রাজনৈতিক আর ধর্মীয় নেতাদের দুর্গন্ধযুক্ত পশ্চাৎদেশ চাটছি। সত্যি বলতে কি- ইংরেজদের পশ্চাৎদেশ কিন্তু আজকের ইতর নেতাদের মতো দুর্গন্ধযুক্ত ছিলো না। স্বাধীনতা পেয়ে- আমার উত্তরণ ঘটেছে? অথবা আরও বেশি উচ্ছন্নে গেছি ​আমি?

অমৃতস্ব পুত্র মানুষ ​আমি। তবুও ​আমি ক্রীতদাসের জীবন যাপন ​করছি; ​আমার লজ্জা করে না? জলে ডুব দিয়ে ​মরি না কেন আমি? এ পৃথিবী- "মনুষ্যগুণ" যুক্ত মানুষ চাই, ক্রীতদাস নয়। এ পৃথিবী- "মনুষ্য সন্মান" যুক্ত মানুষ চাই, কৃমি ছারপোকার মতো কোন পরজীবী নয়।

দাসত্ব করে​ কি আমি একটা কেউকেটা হয়ে যাবে? দাসত্ব করে হয়তো বাড়ি গাড়ির মালিক ​হবো। কিন্তু ​আমার মধ্যেকার শ্বাপদগুণ যুক্ত ইতর প্রাণীটি? সে ​আমাকে দিনরাত টিটকিরি করবে না?

ঈশ্বর পুত্র হয়ে কৃমির জীবন? ছিঃ ছিঃ। ​নিজের মুখেই মুতে দিতে ইচ্ছে করে।

© অরুণ মাজী

মানুষ কে? ক্রীতদাস কে?
Sunday, January 6, 2019
Topic(s) of this poem: slavery
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success