সেদিন বিকালে দেখা পড়ন্ত স্বপ্নগুলো
মুছে গেছে আস্ত এক সূর্যাস্তের মনে,
হেমন্তের গোধূলি লগ্নের শুভ সন্ধিক্ষণে
অবলা এক পথিক প্রাণে কম্পিত কায়া
বদ্ধ করেছে অলিন্দ যুদ্ধের কপাটিকা!
সত্য সুন্দর সুদূর পাশ্চাত্য গানের জলসায়
রাতের রাত্রিগুলো কেটে যায় ভোমরার ভ্রমে,
আর ওই দূরে তাঁরারা লেখে অস্তিত্বর সাক্ষী
কে বিচারক, খুঁজে ফেরে মরে একলা ধ্রুবতারা!
রোমান্টিকতার দিনগুলি গুমরে মরছে গুঞ্জনে,
উন্মত্ত মরুভূমির মরুদ্যানে মৃত্যু জলের খোঁজে,
ঝড় উঠেছে সাহারার, গোবি খেতে চায় সভ্যতা,
আর মাথা মরা পর্বত রাশি শুধু সাক্ষী হাহাকারের,
নির্বাক আকাশের মেঘে ছুরি মেরেছে যুদ্ধবিমান!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem