প্রেমের কবিতা লিখবো না Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

প্রেমের কবিতা লিখবো না

আমি আর প্রেমের কবিতা লিখবো না
লিখতে ভালো লাগে না
কারন যখনই প্রেম, ভালোবাসা
বা নারী-শরীরের প্রসঙ্গ এসে যায়
ওর চেহারা ও শরীরটাই
আমার চোখের সামনে ভেসে ওঠে
তারই বর্ণনা দিই
অন্য কোন নারীর শরীর দেখিনি তো
তাই ভিন্ন নারীর সৌন্দর্য্য
ফুটিয়ে তুলতে পারি না
তাই ঠিক করেছি
ওকে আর কবিতায় আনবো না
প্রেমের কবিতা আর লিখব না।

Wednesday, January 9, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Me Poet Yeps Poet 11 January 2019

ENGLISH VERSIONS PLEASE THREE LATEST POETRY R THESE SEXY

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success