মৃত্যুঞ্জয়ী Poem by RAJAT GHOSH

মৃত্যুঞ্জয়ী

ওই দূরে যদি হারিয়ে যাই
চাতকের মতো বারি চেয়ে,
মনে রেখো সীমানা তুমি
তোমার তারকাঁটাই প্রিয়ে।

উচ্ছল তরঙ্গের ঢেউখানি ধরে
পারাবার পরাজয় উন্মাদ বেগে,
মেরুদেশে জমাট জলরাশি
উল্লাসে পতাকায় বিশ্ব কেনে।

সীমার সীমানা ভুলে দেশান্তরী
সে এক জনতা বলছে শোনো,
বিশ্ব মাঝে ক্ষুদ্র কণায় সাক্ষী
সীমানা জয়ী সত্ত্বাকে চেনো।

মৃত্যুর বীভৎসতা কান্নার কোলাহলে
সীমানা পেরিয়ে মৃত্যুঞ্জয়ীকে পেলে?

Thursday, January 10, 2019
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success