যদি আসে Poem by RAJAT GHOSH

যদি আসে

সেই অতীত দিনের বিকালবেলায়
ভাঙা রোয়াক আর বাদমতালায়,
হারিয়ে গিয়ে একলা মন খোঁজে
যদি আসে পাতাঝরা বসন্ত সাঁঝে।

যদি আসে সেই ঝাউবন আর তালসারি
শীতের সকাল বনপলাশে ভাবতে পারি,
সেই অরুর কলতানে আর মহুলের গন্ধে
নামতে পারে আর একটা অতীত সন্ধ্যে!

যদি আসে সেই রাতের নির্বাক আকাশ
ঘ্রানে বিহবল হতেই পারে শান্ত বাতাস,
যদি না আসে ধ্রুবতারা আর একটিবার
পথ ভুলে আমি যাবো সপ্তসিন্ধু পারাবার!

যদি আসে একটিবার সেই হারানো দিন
বর্তমানে বুঝে নেব ভবিষ্যতের সব ঋণ!

Tuesday, January 15, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success