রাস্তা Poem by RAJAT GHOSH

রাস্তা

অন্তহীন আমার বুকে
দিবানিশি ছুটছে ধুলো উড়িয়ে
আমার চঞ্চল সন্তান দল রে।

কালো পিচ লম্বা শাড়ি
সাদা আলপনায় আমি নারী
ঘুম নেই, দীর্ঘ জীবনে দেয় পাড়ি।

কত ক্ষতস্থান কত খন্দ
প্রলেপ ওরা দেয়না মন্দ
ওরাই করে কখনো আমায় বন্ধ।

আমি রাস্তা, আমি জীবন, আমি দুর্বার
সপ্তসিন্ধু আমায় চড়ে করেছো তুমি পার
সভ্যতা আজও চলছে বলে আমার নেই ছাড়।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success