প্রেম আর প্রেমী Poem by RAJAT GHOSH

প্রেম আর প্রেমী

নিদ্রা বিমুখ রাত্রি শেষের ভোরে
তোমার নিঃশব্দ পদধ্বনি এ দোরে,
কেমন করে চললে তুমি শেষে
বিরহ বেদন কে শুধু ভালোবেসে!

আলগা উত্তর আলগা কথা
আলগা ভালোবাসা আর ব্যাথা,
বুজতে পারি তোমার অপেক্ষা
আমার নিস্তব্ধতার নেই ব্যাখ্যা!

মুঠোফোনে নিয়েছি কিনে
তোমার চুলের কালো বিনে,
এমনি করে সময় বুঝি কাটে
দিনের শেষে তোমার অস্তপাটে।

সেই বাগানের পলাশ বন
যেখানে হারিয়ে ছিল দুটো মন,
কাঠুরিয়া করুন কেটেছে সব
আর তোমার আমার বিলীন রব।

মিথ্যা স্বপ্নমাখা মোহময়ী এ বিশ্ব
বলগাহীনে ছুটছে আশাময়ী অশ্ব,
তোমার লাগাম ছুটে গেছে অন্তহীনে
শ্বেত বলাকা বিরামহীনে রয় উড্ডীনে।

মরীচিকাতে মিশেছে মৃতপ্রায় মন
উত্তপ্ত বালিয়াড়ি গুনছে হারানো ক্ষণ,
চক্ষু ঝলসে উঠে ওই দূরের ঝলকানি
ওইখানেই আছে মৃত প্রেম আর প্রেমী!

Wednesday, February 6, 2019
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success