কোনোদিন কোনোখানে
আনমনে আনচানে
বেয়ারা ব্যর্থতারে
ভুলবে ভীষণ ভ্রমে।
তামাশা তখন তর্কে
নির্বাক নির্জন নিরালে
রবে রঙিন রহস্যময়ে।
তপ্ত তখন তন্ময়ে
চিঁড়ে চিবানো চিবুকে
ভাষা ভালো ভালোবেসে
হার হারাবে হেসে হেসে।
চলছি চেতনার চোরাপথে
জীবন জ্বালা জ্বালাময়ে
কল্পনা কেবলই কাঁদালে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem