একান্তে Poem by RAJAT GHOSH

একান্তে

একলা একমনে সেকেন্ড প্রহর গোনে,
রাত্রি নিশির কোলাহলে নিস্তব্ধতা শোনে;
আঁধার ঘনায় আলোর দেশে দিনের শেষে,
রাত্রি নেমেছে জোনাকিরা হাসছে বুঝি মিছে।

তমাল উচ্চ সোমের দোলা মন আজ উতলা,
চন্ডীতলায় ঝিজির সুরে মন আজ বুলি বলা;
কি জানি কোন সুর মেরেছে মনের অসুর;
শারদ বুঝি আঁধারে এনেছে কাশফুল সুদূর।

চোঁখ বুঝে আজ দেখতে পাই অতীতের কম্পন,
অতীত বুঝি হাত বুলায় শান্ত হৃদয়ের স্পন্দন;
উড়ান দিয়েছি আজ বর্তমানের বেহায়া বলাকা,
এ পৃথিবীর সব মাঠ ঘাট আমার একার এলাকা।

খোদিত করছি অতীতখানা স্থাপত‍্যের অজুহাতে,
হবেই সকাল বর্তমানে, ভবিষ্যৎ দিন বুঝি গোনে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success