উষ্ণতার কালবেলা Poem by RAJAT GHOSH

উষ্ণতার কালবেলা

উষ্ণ দেশে মরুভূমি শেষে উষ্ণ বালিয়াড়ি,
উষ্ণ গ্রীষ্মে উঁকি দিলো তৃণে তমাল পিপুল সারি,
জ্বলছে মাটি, পুড়ছে পুকুর, হাঁসফাঁস চারপাশ
উলটপূরণে উষ্ণতা খেলে বুঝি নয়-দশ মাস।

উষ্ণ বায়ু, উষ্ণ জল, উষ্ণ অবুজ মেঘলা মন
উষ্ণ দেশে বর্ষা ভাঁজে লুকালো কোন জন?
উষ্ণ চাওয়া, উষ্ণ না পাওয়া- তবু উষ্ণতার খোঁজে
কত পথ পাড়ি দিলো পরিযায়ী দূর দেশ বিদেশে!

উষ্ণ রাতে উষ্ণ শহর, উষ্ণতা কেনে কত ব্যাপারী
বরফ কাঁচে উষ্ণতা খোঁজে নামহীন কত মধুকরী?
উষ্ণ রাতের বুকে নামলো কখন শীতলা ভৈরব
শহরখানা জয় চিহ্নে আঁকে উষ্ণতার গৌরব!

উষ্ণ মরু, উষ্ণ মন আর উষ্ণ রাতের শেষে
মুছে দিলো কে কালবেলাকে, কালবৈশাখী বেশে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success