চুপ করে বসে বসে, শব্দরা নিঃশব্দ বুকে
এঁকেছে ক্যানভাস, ভবিষ্যৎ তুলি হাতে;
ওপারের কথাগুলো, কেবলই মন গোনে,
আর কল্পনা মেলেছে পেখম, হৃদয় শোনে।
মন মাঝির অপেক্ষা অতীত বর্তমান জুড়ে,
ছবির কোলাজগুলো বেঁধেছে গান সুরে,
কখন সেই ধ্বনি জ্বালিয়াছে প্রত্যাশা বহ্নি
ওই দূরে চন্দ্রছটার দীপ্তিখানি বড়ই ধন্যি।
অস্থির মনখানি স্থির চোরাবালি মাঝে বন্দি,
নিঃস্তব্ধ নিশুতি নিশিপ্রহরে সময় করেছে ফন্দি,
চলছে রানার সময়ের দূত, বেদনা জ্বালাময়
সময়ে সোপেছে মন, বর্তমান যে গদ্যময়।
ভাবনাগুলো ভবঘুরে, ভেসে বেড়ানো মন
কোলাজে কার্য-কারণ, সময়ই নিয়েছে পণ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem