রং Poem by RAJAT GHOSH

রং

রং লেগেছে বৃন্দাবনে
রং লেগেছে মনে,
রং লেগেছে বসন্তে
রং আজ দিকদিগন্তে।
রং হাসছে পলাশ বনে
চুপি চুপি মন কেনে,
রং আজ হৃদস্পন্দনে
আর ওই গালের কোনে।

রং বসন্তে বাঁধনহারা
রং আজ বুঝি কুলহারা,
রং রাঙানো রঙিন বনে
কোকিল কুহু শোনে।
রং মেখেছে সবাই আজ
দূরে গেছে সব লাজ,
প্রকৃতি রঙিন অস্তাচলে
হাসছে ক্যানভাস দোলে।

রং মেখেছে কৃষ্ণ আজ
রাধা প্রেমে নেই যে লাজ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success