দু-নম্বর Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

দু-নম্বর

একদিন এক ধোপার ছেলে
রসিকতার ছলে বলেছিল
জামা কাপড়ের নোংরা পরিস্কার করতে করতে
আমাদের মনটাও নোংরা হয়ে গেছে
ছেলেটি স্বল্পশিক্ষিত
এখনও সে রসিকই আছে
আগেই বলে রাখি আমার বাড়ী
বাংলা দেশের সীমান্ত
গরু পাচার, হেরোইন ট্রেড
দু-নম্বরী অনন্ত
কাপড়ের নোংরা মনে লাগে কিনাজানি না
তবে এটুকু অনুভব করি
দু-নম্বরি কাজ করতে করতে
সীমান্তের মানুষগুলোর চরিত্র
দু-নম্বর হয়ে গেছে
ভাবতে খুব খারাপ লাগে
এখানে শিক্ষিতরাও দু-নম্বরি।

Friday, March 22, 2019
Topic(s) of this poem: education,people
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success