বেহায়া বেহালা Poem by RAJAT GHOSH

বেহায়া বেহালা

মনখারাপ আর সন্ধ্যাগুলো বিমর্ষ
মনের অলিন্দে বন্ধ রক্তস্রোতের হর্ষ,
স্পন্দিত এ শরীর চঞ্চলতায় স্তব্ধ
হারানো সুর ক্লান্ত বেহালায় জব্দ।

রনংদেহি পেশির মেজাজ শান্তি সন্ধানে
বাঁধবে বাসা জীর্ণ মনের কোন এক কোনে,
মনমরা এই পৃথিবী যুদ্ধের অসম আগ্রাসনে
মঙ্গলে পা দিয়ে মহাশুন্যে জমির মাটি কেনে।

হারিয়ে গিয়াছে শৈশব আর সহজপাঠের আসর
গ্রেনেড, গুলি গর্জে ওঠে আর ধুলোয় মেশে অবসর,
নিদ্রাহীন নিশিদিন, নিন্দুক কয় পান চিবিয়ে হেসে
মৃত্যু হবে বন্ধ কফিনে, সাদা পতাকা উড়বে এ দেশে।

ক্লান্ত বেহায়া বেহালা গেয়ে যাবে চিরন্তন গান,
জানেনা সে আর কতগুলি হবে কফিন বন্দি প্রাণ।

Saturday, March 23, 2019
Topic(s) of this poem: war
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success