তপ্ত দিনলিপি Poem by RAJAT GHOSH

তপ্ত দিনলিপি

তপ্ত বোশেখ, এলোমেলো দেশ, প্রখর সূর্য মেলা
মনকেমনের বিকালেতে হাঁসফাঁস ছেলেবেলা,
পেরিয়ে গেছে সময়, সন্ধ্যার বুকে কালবৈশাখী
মিটিমিটি আলোর পিদিম জ্বালায় একলা জোনাকি।

ভীষণ ভালো ভারাক্রান্ত সন্ধ্যা দুয়ারে পা মেলে
শত অভাবের গোপন গল্প লেখার খেলা খেলে,
মলিন বায়ু আলগা আলতো অদ্ভুত আদরে
আগলে নিয়ে গল্প লেখে স্মৃতি চাপা চাদরে।

রাত্রি বাতি নিভতো শেষে, শান্ত গেরামে
একলা শশী পাহারাদার নির্মম শ্মশানে,
বয়ে যায় নদী, কুলুকুলু কাঁচ-জল চোখে
নৌকা বুঝি মিশে গেল স্রোতে মোহনা মুখে।

দিনলিপি বুঝি এভাবেই খোদাই পাষান পাথরে
শিল্পীর তুলিতে এঁকে ফেলে আগামীর আনন্দেরে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success